ভৈরবে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে ভৈরব শহরের দুর্জয় মোড় থেকে ৪৮৮ বোতল ফেনসিডিলসহ মো. রিজন মিয়াকে আটক করেছে। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাদারপাড়া গ্রামে।

র্যাব ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।