হ্যান্ডিক্রাফট রপ্তানি আয় বেড়েছে

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

হ্যান্ডিক্রাফট রপ্তানিতে আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় হ্যান্ডিক্রাফট রপ্তানি থেকে আয় বেড়েছে ৫১ দশমিক ২৩ শতাংশ। স্থানীয় বাজারেও এ পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ৮০ লাখ ডলারের হ্যান্ডিক্রাফট পণ্য রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় ৬৮ কোটি টাকা।

জানা গেছে, ৫০টির বেশি দেশে হ্যান্ডিক্রাফট রপ্তানি করেন বাংলাদেশের রপ্তানিকারকরা। সাধারণত, বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের বাস্কেট, ফ্লোর কাভারিংয়ের ম্যাট বা কার্পেট, নকশি কাঁথা ও নকশি বেডশিট এবং পুনঃপক্রিয়াকরণের মাধ্যমে তৈরি কিছু পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়। উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের হ্যান্ডিক্রাফট যায়।