মানিকগঞ্জ প্রতিনিধি
বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালবীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। গতকাল সদর উপজেলার ভাড়ারিয়ার সড়কে বীজ রোপণ ও বিনা মূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ মানিকগঞ্জ শাখার উপদেষ্টা সাগর সেন, সভাপতি রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক ইমন, নারী সম্পাদক দিতি আক্তার, তথ্যবিষয়ক সম্পাদক সাকিব প্রমুখ। জানা গেছে, গত ৫ জুলাই থেকে ৪০টি জেলায় সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় ৭৫ হাজার ৭০০ গাছের চারা বিতরণ করেছে। ৪০তম জেলা হিসেবে মানিকগঞ্জে ৫০০ গাছের চারা বিতরণ ও ৭০০ তালবীজ রোপণ করা হয়েছে।
