ঢাকা-১৮ আসনে জাপার প্রার্থী নাসির উদ্দিন সরকার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে হাজি মো. নাসির উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল বনানীতে এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শেষে হাজি নাসিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম ও দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া।