জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
গতকাল শনিবার অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া ৬ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের আবুল হোসাইন সেলিম পেয়েছেন ৩ হাজার ৬৩৭ ভোট।
ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজু আহমদ পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের আবিবুল বারী আয়হান পেয়েছেন ১ হাজার ১৬ ভোট।
১১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টায় নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
