বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়ভাজন ফটো সাংবাদিক লুত্ফর রহমানের আজ রবিবার ১৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচনি প্রচারণা, ৭০-র নির্বাচন এবং ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অসংখ্য দুর্লভ ছবি তুলেছেন। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার প্রবর্তিত ৫ ও ১০ টাকার নোটে ব্যবহূত বঙ্গবন্ধুর ছবিটিও তারই তোলা। মরহুমের আত্মার শান্তি কামনায় আজ ঢাকার মহাখালী ওয়ারলেস গেটের কাছে তার নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
