গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বায়ান্নর ভাষা সৈনিক হযরত আলী (৮৪) আর নেই। শুক্রবার বিকালে তিনি নিজ বাড়ি নবগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.. .রাজেউন)। সপ্তম শ্রেণির ছাত্র থাকাকালে ভাষার দাবিতে রাজপথে মিছিল বের করেন। মিছিল করার অপরাধে তিনি এক মাস জেল খাটেন। ১৯৯৮ সালে তিনি গোপালপুর উপজেলার বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। তিনি চার মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
