শোক সংবাদ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:২৮

হাজি আব্দুচ ছবুর

বাঁশখালী পৌরসভার সর্বজন পরিচিত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি আব্দুচ ছবুর (৬৭) গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় তার নিজ বাড়ি দক্ষিণ জলদী গ্রামে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তিনি  উপজেলা সদরের গ্রাসরুটস্ চাইল্ড কেয়ার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা রেখে গেছেন।