রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। তার নাম ইমরান হোসেন। গতকাল মধ্য বাড্ডার গণি রোড এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরানের সহকর্মী বাবুল হোসেন বলেন, কাঠের কারখানায় তারা কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেন। গতকাল দুপুরে ঐ কারখানায় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমরান। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত ইমরানের বাবার নাম ইসমাইল হোসেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তবে বর্তমানে তিনি ঐ কারখানায় থেকে কারখানার কাজ করতেন।
