এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে গতকাল অনরাইনে শুরু হয়েছে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপর। প্রথম দিনেই মাত করেছেন বাংলাদেশের দাবাড়ুরা।
প্রথম খেলায় বাংলাদেশ ৪-০ গেমে হারিয়েছে সৌদী আরবকে। তিন গ্র্যান্ডমাষ্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জয় পেয়েছেন। এই চার দাবাড়ু দ্বিতীয় রাউন্ড খেলেছেন জর্ডানের বিপক্ষে। এই ম্যাচও জিতেছেন তারা।
তবে ৮ পয়েন্টের মধ্যে অর্ধেক নিয়ে গেছে জর্ডান। কারণ নিয়াজ মোরশেদ ড্র করেছেন। আর রিফাত, জিয়া এবং ফাহাদ জয় পেয়েছেন। বাংলাদেশ সাড়ে তিন পয়েন্ট পেয়েছে আর জর্ডান পেয়েছে অর্ধেক পয়েন্ট। তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-২ ড্র করেছে বাংলাদেশ। মহিলা বিভাগের খেলা আজ শুরু হবে।
আরও পড়ুন: দাপুটে শুরু নেইমারদের
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বাংলাদেশ, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কাজাকস্তান, ফিলিপাইনসহ ৩৮ টি দেশ ওপেন বিভাগে এবং ৩১টি দেশ মহিলা বিভগে অংশ নিচ্ছে। প্রথমে দুই বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে হবে। শীর্ষ ৮ কোয়ার্টার ফাইনালে উঠবে।
ইত্তেফাক/আরআই
