কলকাতার শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:৪০

জয়ের পথেই ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। বিশেষ করে ওপেনিং জুটিতেই ১১৪ রান চলে আসার পর কোনো দুশ্চিন্তা ছিল না দলটির। কিন্তু জয়ের ঠিক দুয়ারে থাকা অবস্থাতেই তাঁদের ছিটকে ফেলে কলকাতা নাইট রাইডার্স। তিন ওভার বাকি থাকতে লড়াইয়ে ফিরে জিতে যায় দুই রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৬৪ রান করে কলকাতা নাইট রাইডার্স। রানে ফেরা অধিনায়ক দিনেশ কার্তিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান। অন্যদিকে ওপেনার শুভমান গিল করেন ৫৭ রান। ইংল্যান্ডের ইয়ন মরগ্যান করেন ২৪ রান।

আরও পড়ুন: ডিজিটাল অর্থ সহায়তা পাচ্ছে ২ লাখ পরিবার

জবাবে পাঞ্জাব পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রান করে। লোকেশ রাহুল ৭৪ ও মায়াঙ্ক আগারওয়াল ৫৬ রান করেন।

ইত্তেফাক/আরআই