রংপুরে ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। পুলিশ এ ঘটনায় ধর্ষক রায়হান হক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার (১০ অক্টোবর) বদরগঞ্জ উপজেলার আদর্শপাড়ার নিজ বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে রায়হান। ধর্ষণের ঘটনা শিশুটির বাবা বাদি হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষণে অভিযুক্ত যুবক রায়হান হক বদরগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী হানিফুল হকের ছেলে। নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, হানিফুল হকের দুটি বাড়ির মধ্যে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। শনিবার রাতে শিশুটিকে রায়হান মা ডাকছে বলে নিজ তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে মা ছুটে এসে উদ্ধার করে। পরে আশেপাশের লোক জমায়তে হতে থাকে। রাতেই ধর্ষণের মামলা দায়ের করি। পরে পুলিশ রাতে রায়হানকে বাড়িতে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুল হক বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর শিশুটির স্বীকারোক্তি নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি
