সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি খলিল, সম্পাদক মামুন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:২১

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম। এতে সভাপতি পদে খলিলুর রহমান চেয়ার প্রতীকে ৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন আনারস প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ হাজার ৪৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মিন্টু দেওয়ান, সহসাধারণ সম্পাদক আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার সোলায়মান, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান ডালিম এবং প্রচার সম্পাদক শ্রী রঞ্জিত শীল।