ব্রিজে সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৬

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের গন্ডব খেয়াঘাটে এলজিইডির আওতাধীন সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ২০১৯ সালের নভেম্বরে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়। কাশিপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ছলেমান শেখ জানান, সংযোগ সড়কের অভাবে ৩২ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমাদ্দার বলেন, সেতুটির ডিজাইন করার সময় কেউ জমির মালিকানা দাবি করেনি। বর্তমানে যারা কাজে বাধা দিয়ে জমির মালিকানা দাবি করছেন, তাদের দাবি অযৌক্তিক। এ ব্যাপারে ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে।