পাকুন্দিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৭

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদী এলাকায় সিংগুয়া নদীর ওপর নির্মিত সেতুটির রেলিং ভেঙে এবং পলেস্তারা খসে রড বেরিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, হোসেন্দী বীজ গুদাম থেকে মঠখোলা সড়কের ওপর নির্মিত এ সেতুটি চলাচলের অনুপযোগী। সেতুটি পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী গত ২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর দপ্তরে লিখিত আবেদন করেছেন। আলমদী গ্রামের ওয়াজেদ আলী জানান, মোল্লাদী, আলমদী, পাবদা, কাগারচর, মঠখোলা এলাকার মানুষের ব্যবহূত সেতুটি ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ইত্তেফাককে বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে।