নৌকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৯

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে ভাসমান নৌকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয়।  নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, সাদা কালো ও লাল স্টেপ গেঞ্জি এবং লুঙ্গি পরা ঐ ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।