ঈশ্বরগঞ্জে নদ থেকে ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৯

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে পারভেজ মোশাররফ (১৩) নামের এক স্কুলছাত্রকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়। বাড়ি থেকে ডেকে নেওয়ার দুই দিন পর রবিবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্র উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উত্তরপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। পারভেজ মোশাররফ মরিচারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ বলেন, নিহত স্কুলছাত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।