পটিয়ায় নববধূকে গণধর্ষণ প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪০

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. হান্নানকে গ্রেফতার করেছে র্যাব-৭। র্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, রবিবার দুপুরে আসামি হান্নানকে পটিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ আদালতে পাঠালে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি হান্নানকে গ্রেফতার করা হয়।

গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়াপাড়া এলাকায় নববধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জুন মো. হান্নান, মো. মন্টু, মো. জুয়েল ও আবু তাহেরকে আসামি করে মামলা হয় পটিয়া থানায়। পরে হান্নানসহ চার আসামিকেই র?্যাব গ্রেফতার করেছে।