ব্যাটসম্যানদের দুষলেন লোকেশ রাহুল

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী জুটিতে আসে ১১৫ রান। তাতেই ম্যাচটা হাতের মুঠোয় চলে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের। তারপরও শেষ পর্যন্ত হাসতে পারেনি দলটি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে যায় দুই রানে। এমন পরাজয়ের পর স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক লোকেশ রাহুল।

২৪ বলে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। হাতে ছিল ৯ উইকেট। সেই অবস্থা থেকে হেরে যায় পাঞ্জাব। ম্যাচ শেষে রাহুল বলেন, ‘আমাদের শুরুটা খুবই ভালো হয়। এক কথায় দুর্দান্ত; কিন্তু শেষদিকে ব্যাটসম্যানরা তাদের কাজটা করতে পারেনি। এমন হলে তো আর ম্যাচ জেতা যায় না।’

তবে, বোলারদের পারফরম্যান্সে তৃপ্ত অধিনায়ক। বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বলেন, ‘বোলাররা দারুণ করল। শুরুতে বেশি রান দেয়নি। আমরা এটাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত ওদের ১৬৪ রানেই আটকানো গেছে।’