‘উই আর ব্যাক ইন ক্রিকেট’

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৫

ম্যাচ তখন শুরু হয়ে গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের তিন নম্বর গেইটের বাইরে দেওয়ালে একটা ব্যানার ঝুলাতে দেখা গেল বিসিবির কর্মীদের। ব্যানারে লেখা ‘উই আর ব্যাক ইন ক্রিকেট’। বিসিবি প্রেসিডেন্টস কাপের লোগো রয়েছে। খানিকটা এগিয়ে দুই নম্বর গেইট তথা স্টেডিয়ামের মূল গেইটে আসলেও একই ব্যানার চোখে পড়বে।

করোনার ধাক্কায় স্থবির হয়ে পড়া হোম অব ক্রিকেটে প্রাণ চাঞ্চল্য ফিরেছে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। গতকাল শুরু হওয়া তিন দলের এই টুর্নামেন্ট দিয়েই কার্যত সাত মাস পর মিরপুর স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরল।