দর্শকশূন্য গ্যালারি

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৫

ক্রিকেট মাঠ, দর্শক, গ্যালারি —যেন পরস্পরের সমার্থক। করোনাকাল মানুষের নিত্যজীবনে অনেক পরিবর্তন বয়ে এনেছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে কিছুটা সৌন্দর্যহানি হয়েছে ক্রিকেটেরও। দর্শকশূন্য গ্যালারিতেই সারাবিশ্বে ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও।

গতকাল শুরু হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা ছিল। দর্শকদের হর্ষধ্বনি নেই, তবে নীরবেই ম্যাচ এগিয়েছে বলা যাবে না। সাউন্ড সিস্টেমের মাধ্যমে ওভার শেষে গান বাজানো হয়েছে স্টেডিয়ামে।

দর্শকদের মিস করার বিষয়টি উল্লেখ করে গত শনিবার তামিম ইকবাল বলেছিলেন, ‘দর্শকদের অবশ্যই মিস করব, কারণ নরমালি আমরা এরকম টুর্নামেন্ট খেলতে পারি না। দেশের পরিস্থিতি যদি ভালো হতো অবশ্যই দর্শকরা খুব ইনজয় করত। যা শুনছি খেলাগুলো ফেসবুক ও ইউটিউবে দেখাবে। আশা করি, দর্শকরা ঘরে বসে ইনজয় করবে।’