মত্স্য খাতের প্রসারে গবেষণা বাড়াতে হবে — শ ম রেজাউল করিম

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:২৪

দেশের মত্স্য খাতকে চ্যালেজিং খাত হিসাবে নেওয়ার কথা জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, করোনাকালে পোশাকশিল্প, প্রবাসী আয় বাধাগ্রস্ত হলে বিকল্প ব্যবস্থা হিসাবে মত্স্য খাতকে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা কীভাবে করা যায়, সেজন্য পরিকল্পনা নিতে হবে।

গতকাল রবিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ইনস্টিটিউটের ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৯-২০) পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২০২০-২১) শীর্ষক’ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, গবেষণার ফলাফল মানুষের মধ্যে ছড়িয়ে দিলে তারা এ খাতে কাজ করতে আরো উত্সাহিত হবে। দেশের মানবসম্পদকে কাজে লাগিয়ে মত্স্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে।

বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

মন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় শরীরের পুষ্টি বাড়াতে হলে মত্স্য চাষ সমৃদ্ধ করা, সম্প্রসারিত করা এবং গবেষণা বিস্তৃত করার কোনো বিকল্প নেই।