থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২০

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:২৬

থাইল্যান্ডে বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৌদ্ধধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ঐ বাসযাত্রীরা। ব্যাংকক থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে রেললাইন পার হওয়ার সময় সোজা এসে চলন্ত ট্রেন বাসে ধাক্কা মারে। বাসের ছাদ উড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামুট পারাকান প্রদেশ থেকে ৬০ জন তীর্থযাত্রী একটি বাস ভাড়া করে ছাছোয়েনসাও এলাকায় থাকা বৌদ্ধমন্দিরে যাচ্ছিল। গতকাল সকাল আটটা নাগাদ একটি লেভেলক্রসিং পেরিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। এর ফলে নিমিষে মর্মান্তিক ঐ দুর্ঘটনা ঘটে। —রয়টার্স