মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো নান্দনিক ডিসি পার্ক। শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ এবং পার্কটির পরিকল্পনা ও বাস্তবায়নকারী জেলা প্রশাসক সায়লা ফারজানা। ফলক উন্মোচন করে বেলুন ও পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে পার্কের মুক্ত মঞ্চে হয় উদ্বোধনী আলোচনা। এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে এই উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এ সময়ে ডিসি পার্কের একটি থিম সং বাজানো হয় —ইত্তেফাক