নদী অনাব্য থাকবে কেন?

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৩৫

বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। কারণ এ দেশে ছোট বড় অনেক নদী প্রবাহিত হচ্ছে। একসময় এই নদীগুলোই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এইসব নদীতে অনেক মাছ পাওয়া যেত। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আর নদীর পানি দিয়ে কৃষকরা ফসল ফলাত। নানা কারণে নদীগুলো ভরাট হয়ে চলেছে। কলকারখানার বর্জ্য অবলীলায় ফেলা হচ্ছে নদীতে। যার কারণে নদী অনাব্য হয়ে পড়ছে। নদীগুলো তাদের সৌন্দর্য হারিয়ে ফেলছে। তাই নদীকে নাব্য করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

জাফরুল ইসলাম

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়