দুই ইউনিয়নকে অন্যত্র সংযুক্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৭

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ধলেশ্বরী উপজেলার সঙ্গে মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাস স্টেশন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ হয়েছে। বেলা সাড়ে ১০টায় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও বানাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন অভিযোগ করেন, আলোচনা না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ইউনিয়নকে মির্জাপুর উপজেলা থেকে বাদ দিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে বলে প্রচারণা চালানো হচ্ছে।