রামগতিতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৮

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে রবিবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে মহিউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকায় তার নিজ বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত মহিউদ্দিন ঐ গ্রামের মো. নুরনবীর ছেলে। বিকল বৈদ্যুতিক মোটর মেরামত করার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।