নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৮

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন সুমন হোসেন নামের এক নির্মাণ শ্রমিক। সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বেলতলী মহাশ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সুমন হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাঙ্গামাটি ছোয়ানী গ্রামের সামসুর মুন্সীর ছেলে। ফুলবাড়ী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, নদীতে নিখোঁজ সুমন হোসেনকে উদ্ধারে স্থানীয়ভাবে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। স্থানীয় ফায়ার স্টেশনে ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।