কানাডায় পৌছেছেন সৌদি আরব থেকে পালিয়ে আসা তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন। গতকাল শনিবার তিনি টরেন্টো বিমানবন্দরে পৌছান। তাকে সেখানে স্বাগত জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড। ১৮ বছরের তরুণীকে পররাষ্ট্রমন্ত্রী নতুন সাহসী কানাডিয়ান বলে উল্লেখ করেন। এর আগের দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাহাফকে আশ্রয় দেওয়ার কথা জানান। শুক্রবার কানাডার উদ্দেশ্যে থাইল্যান্ড ত্যাগ করেন রাহাফ। তার অভিযোগ, ইসলাম ধর্ম ত্যাগ করায় তাকে পরিবারের সদস্যরা নির্যাতন করতো। -রয়টার্স
