দৈনিক সমাচারের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৭

দৈনিক সমাচার পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গত রবিবার পত্রিকাটির ১, আর কে মিশন রোড কার্যালয়ে কেক কেটে পালন করা হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক ও দৈনিক ক্যাপিটাল নিউজের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে এ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক এমডি এবং দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি বাংলাদেশ নিউজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, সাংবাদিক বেলাল ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমাচারের সম্পাদক ও প্রকাশক মো. আবু তালেব।