চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদরে এক যুবতী মেয়েকে স্থানীয় একটি হোটেলে এনে ৬ জন মিলে গণধর্ষণের দায়ে সোমবার ( ১২ অক্টোবর) বিকাল ৪টায় পুলিশ ৫ জনকে আটক করেছে। এতে হোটেল মালিকের ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা যায়, প্রেমের টানে গত শনিবার সন্ধ্যা ৭টায় ঐ মেয়ে দক্ষিণ ভাটেরখীল এলাকার মোঃ ইমন ইসলাম(২০) সাথে দেখা করতে পৌরসভায় আসে। সে পৌরসদরে আসলে ইমন তাকে বিশ্রামের কথা বলে পৌরসদরে স্থানীয় জলসা হোটেলে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ৪০১নং কক্ষে উঠে। এরপর ইমন তাকে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর ইমন মেয়েটির জন্য খাবার আনতে যাচ্ছে বলে ইমন নিচে যায়।
কিছুক্ষণ পর ইমনসহ ৬ জন বখাটে যুবক মেয়েটির রুমে ডুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত ২টায় কৌশলে হোটেল হতে মেয়েটি বাহির হয়ে সারারাত বাস স্ট্যান্ডে লুকিয়ে থেকে সকালে ফুফুর বাড়িতে যায় এবং অভিভাবকেরা বিষয়টি জানতে পারে।
এই ঘটনায় গত সোমবার সে থানায় এসে মামলা করলে পুলিশ কথিত প্রেমিক ইমন (২০), ধর্ষণে অভিযুক্ত মোঃ আলিম হোসেন (২২), মোঃ রিফাত (১৮) এবং ধর্ষণকারীদের সহযোগিতা করার কারণে হোটেল মালিকের ছেলে ম্যানেজার মোঃ নুর উদ্দিন (৩৮) ও রুম বয় মোঃ নাজিম (১৭) কে পুলিশ আটক করে। বাকী ধর্ষণকারী মোঃ রনি (২০),মোঃ তারেক(২০) ও মোঃ নয়ন(২২) পলাতক।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ধর্ষণকারী ৩ জনসহ তাদেরকে সহায়তাকারী ২ জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
