ট্রাম্পের প্রচারণায় আমার বক্তব্য বিকৃতি করা হয়েছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:৩০

যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন তিনি করোনা ভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। ফাউচি বলেন, আমি আমার জীবনে কোনো রাজনৈতিক নেতাকে সমর্থন দেইনি। আমার বক্তব্যের খন্ডিতাংশ প্রচার করা হচ্ছে। আমার বক্তব্য এভাবে কেউ বিকৃত করতে পারে তা কল্পনাও করতে পারি না। -আলজাজিরা