ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩৯

শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন ডেস্ক

 

করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।  

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে রযেছেন তিনি। এখনও জ্বর আছে তার। কিন্তু সামগ্রিক ভাবে শারীরিক অবস্থার অবনতি হয়নি। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, সৌমিত্রর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে উদ্বেগ এখনও কাটেনি এবং পুরোপুরি সঙ্কটমুক্ত নন বলেই জানা গিয়েছে। অশীতিপর সৌমিত্রের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নেই। তবে চিকিত্সকদের আশা, ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে চলে আসবে। এ দিন ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হতে পারে তার। আরও এক বার এমআরআই-ও করা হতে পারে। আজ নতুন করে করোনা পরীক্ষাও করা হবে সৌমিত্রের। ভারতীয় গণমমাধ্যম ‘আনন্দবাজার’-এর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেই থেকেই চিকিত্সাধীন তিনি। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিস্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর খানিকটা হলেও উন্নতি লক্ষ্য করা গিয়েছে।

 সোমবার রাতেই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শ্বাসকষ্ট প্রবল না হলে রোগীকে সাধারণত বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়।