জনবল নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৯:৪৭

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  বিজ্ঞপ্তি অনুযায়ী- স্বাস্থ্য অধিদপ্তরে ছয়টি পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রাথীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

পদের নাম :সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য), সিনিয়র ইন্সট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি), ট্রেনিং কো-অর্ডিনেটর, শিশু স্বাস্থ্য চিকিত্সা, শিশু মনোবিজ্ঞানী ও ডেভেলপমেন্টাল থেরাপিস্ট।

পদসংখ্যা :ছয়টি পদে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/ এমডি/ এফসিপিএস/ ফিজিওথেরাপি/ অকুপেশনাল থেরাপি/ স্পিচথেরাপি/ স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য, ডেভেলপমেন্টাল থেরাপি) পদে অনূর্ধ্ব-৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতনসীমা :বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া :আগ্রহী প্রার্থীদের অনলাইনের http://hsm.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে ১২ নভেম্বর, ২০২০ খ্রি.’র মধ্যে।