ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ারের বিক্রেতা ছিলেন না গতকাল মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: ইমাম বাটন, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স, কন্টিনেন্টাল ইনসিওরেন্স, শ্যামপুর সুগার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। জানা গেছে, সোমবার ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ দশমিক ৮০ টাকার। সোমবার বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ দশমিক ২০ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ দশমিক ৮০ টাকার। সোমবার কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ দশমিক ৪০ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ দশমিক ৪০ টাকার। সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ দশমিক ৭০ টাকা।
গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ দশমিক ৮০ টাকার। গত সোমবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২ দশমিক ৮০ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ টাকার। সোমবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ দশমিক ৮০ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ দশমিক ১০ টাকা।
