হা হা হো হো

হাসিটাকে ভালোবাসুন

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৪৫

খাদিজা ইসলাম

 

হাসির আছে এক অদম্য  শক্তি। অন্যকিছুর মধ্যে এত শক্তি পাওয়া যায় না। একটা মানুষকে হাসি সবচেয়ে মোটিভেট করে। এত এত মোটিভেশনাল বই পড়েও হয়তো বিপদ-আপদ থেকে আমরা মানসিকভাবে বের হতে পারি না।

আজ আপনি অনেক ডিপ্রেশনে আছেন। দিশেহারা, পরিবারের লোকজন বেকার বলে পাত্তা দেয় না, হতাশা, ভালো বন্ধু নেই—বাদ দেন এসব। আপনি ভুলে গেলেন কি পৃথিবীটা শুধুই স্বার্থ আর অর্থ ছাড়া কেউ আপনাকে চিনবে না। মুচকি হাসি দিয়ে বলুন—আমি দেখাব, জবাব দেব, তখন বন্ধুর অভাব হবে না।

নিজেকে মোটিভেট করতে হাসির বিকল্প কিছু নেই। মুখ গোমড়া করে বন্ধুদের সামনে বসে থাকুন, ভালো বন্ধু হলে আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব নয়তো পাত্তা না দিয়েই আপনাকে রেখে চলে যাবে। হাসি এতটা শক্তিতে পরিণত করবে—শত দুঃখেও হাসিকে মুচকি হেসে বলুন, মন তুই ভালো আছিস; দ্যাখ তোর চারদিকে কত মানুষ কত খারাপভাবে আছে। নেই মাথার ওপরে চালা, রাস্তায় যাদের ঠিকানা, খেতে পায় না, উদরপূর্তি কখনো হয়েছে কি না ভেবে দেখেনি, সুস্থ আছে, কাতরাতে হচ্ছে না হসপিটালের বেডে। হাসিমুখে বলুন—আমি ভালো আছি, স্রষ্টা ভালো রেখেছেন। মানুষকে নিজের দুঃখ বললে দুঃখ বরং বাড়ে, কমে না।

হাসিটাকে ভালোবাসুন। হাসি আপনার ভালো বন্ধু, শিক্ষক, সহচরের চেয়ে বেশি ভূমিকা রাখবে। আত্মাকে প্রশান্ত করার মহৌষধ হাসি। এই হাসি জীবন চলার পথে সমস্ত দুঃখকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি।