অতিথি পাখিসহ চার শিকারি গ্রেফতার

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫৮

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার থেকে বিপুলসংখ্যক অতিথি পাখিসহ চার শিকারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজেস্ট্রেট সুমাইয়া মমিন আটকদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ চার শিকারিকে গ্রেফতার ও বিপুলসংখ্যক অতিথি পাখি উদ্ধার করা হয়।