বরগুনা (উত্তর) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও নিষিদ্ধ ওষুধ রাখার অপরাধে বরগুনায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সদর উপজেলার গৌরীচন্না বাজারে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স মৃধা মেডিক্যাল হলের মালিক মো. এনামুল হককে ১০ হাজার টাকা, মা মেডিক্যাল হলের মালিক মো. শাহীন ইসলাম হাওলাদারকে ৫ হাজার টাকা, ভাই ভাই মেডিক্যাল হলের মালিক দুলাল চন্দ্র শীলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
