বাগেরহাটে ক্যাবল কাটা পড়ায় ৪৫০টি টেলিফোন বিকল

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাবল কাটা পড়ে ৪৫০টি টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বিচার বিভাগ, জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তর। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় বিটিসিএলের ক্যাবল কাটা পড়ে এসব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে বিটিসিএল কর্তৃপক্ষ কাটাপড়া ক্যাবল মেরামতের কাজ শুরু করেছে। বিটিসিএলের বাগেরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (কারিগরি) নাসিফ কবির আকাশ বলেন, ঐ সড়কের যেসব স্থানের ওপর যত দ্রুত সম্ভব আমরা বিচ্ছিন্ন হয়ে পড়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর টেলিফোন সংযোগ দেওয়ার চেষ্টা করছি।