সাকিল হত্যা মামলা পিরোজপুরে চার জনের যাবজ্জীবন

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০২

পিরোজপুর অফিস

মোটরসাইকেলচালক সাকিল হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন ও দুই জনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় আসামিদের আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন এবং পাঁচ বছরের দণ্ডপ্রাপ্তরা হলো—হিরু ও লিটন। বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামিরা মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার লাশ স্থানীয় একটি ধানখেতে পাওয়া যায়। এঘটনায় সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে আদালত এ আদেশ দেন।