ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উপজেলার বাড়াইল গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলো কালা মিয়া (৫০) ও তার সহযোগী আবু সাঈদ (৪৫)। মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূর করা মামলায় তাদের দুই জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
