সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিজানুর নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সুকাশ ইউনিয়নের ধুরশন নারায়ণ গাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঐ গ্রামের আলহাজ জাকির হোসেনের ছেলে। সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ জানান, কৃষক মিজানুর রহমান জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত মোটর সংযোগের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
