করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কোভিড-১৯ পরীক্ষায় পরিকল্পনামন্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিত্সকের পরামর্শে মঙ্গলবার দুপুরের দিকে তিনি সিএমএইচ-এ ভর্তি হন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।