করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ও সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে মেয়র ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরো আট জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন—প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদূর রহমান, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এবং জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। এদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালে চিকিত্সাধীন। অন্যরা বাসায় অবস্থান করে চিকিত্সা নিচ্ছেন।
