মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ রোহিঙ্গা আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৪:০৫

মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বুধবার ভোরে ৫ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়,৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার মান্দারতলা বাজার হতে ৫ রোহিঙ্গা ও এক দালালকে আটক করে। আটককৃতরা হলেন- ফারুক মিয়ার স্ত্রী কুলছুমা বেগম(১৮), ইউনুস মিয়ার ছেলে ফারুক মিয়া(২০), আলম মিয়ার ছেলে হুবায়েত মিয়া(১৯), সাবের আহম্মদের ছেলে নুরু মিয়া(১৯), সেলিম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান(২৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল উপজেলার জলিলপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে নাজমুল হোসেন(৩২)।  

৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেহেদী হাসান জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজার উখিয়া-৪ নং ক্যাম্প থেকে পালিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক রোহিঙ্গাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম