দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮

বগুড়ার দুপচাঁচিয়ার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে সুমন (২৭) নামের বাসের হেলপার মারা গেছেন। সুমন বগুড়ার চান্দায় কোনার মাজেদ আলীর ছেলে।

জানা যায়, রবিবার নওগাঁ থেকে কিশোরগঞ্জ গ্রামী অপরুপা বাস দুপচাঁচিয়ার কৃষিগাড়ী নামকস্থানে পৌছলে সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়।

আরো পড়ুন: আবারো সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/কেআই