মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

মানিকগঞ্জে শিশু বিশেষজ্ঞ ডঃ মঞ্জুর আলম সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও তদন্তসাপেক্ষে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কর্ণেল মালেক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

গতকাল সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র মুসাব্বির সিয়াম, আবুল আহাদ, রাজেশ দেব, ৪র্থ বষের ছাত্র অভিজিত, মোয়াজ্জিদুল মোয়াজ, ৩য় বর্ষের ছাত্র তানভির মাকসুদুল হাছান ও ফাবিহা প্রমুখ।

এ সময় তাদের বক্তব্যে তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় দোষী বা দায়ী ব্যক্তিরা কেউই এখনো আইনের আওতায় আসেনি!’ তারা দোষী ব্যক্তিদের অবিলম্বে গেফতার ও তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বেপরোয়া গাড়ি চালানো ও লাইসেন্সবিহীন অদক্ষরা গাড়ি চালানোর জন্যই যত্রতত্র সড়ক দুর্ঘটনা ঘটছে তারা জানান।

আরও পড়ুনঃ মাছের ড্রামে রোহিঙ্গা পাচার

এছাড়া তারা আরও বলেন, ‘সড়কে এভাবে আর কোন মূল্যবান প্রাণ যেন অকালে ঝরে না যায়। আর কোন মায়ের বুক যেন খালি না হয়। কোন স্ত্রী যেন তার স্বামীকে হারিয়ে বিধবা না হয়। আর কোন সন্তান যেন এতিম না হয়’।

ইত্তেফাক/নূহু