বাংলাদেশে ডিজিটাল ট্রেডকে প্রমোট করতে এবং তৈরি পোশাক খাতে ট্রেডের ডিজিটাইজেশনের সূচনা করতে আজ (অক্টোবর ১৫) থেকে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডিজিটাল ট্রেড উইক। বাংলাদেশের রপ্তানি খাতকে প্রসারিত করতে ডিজিটাল ট্রেড উইকের আয়োজন করেছে অনলাইন ভিত্তিক বিটুবি ট্রেডিং প্ল্যাটফর্ম মার্চেন্ট বে। আজ থেকে শুরু হয়ে এই ট্রেড উইক চলবে ২১ অক্টোবর পর্যন্ত।
সাত দিনব্যাপী এই ট্রেড উইকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি সাপ্লায়ারকে বিশ্বের ৫০টিরও বেশি দেশের অসংখ্য বায়ারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেবে মার্চেন্ট বে। সাপ্লায়াররা নিজেদের পণ্য ও ফ্যাক্টরির সুযোগ সুবিধা বায়ারদের কাছে তুলে ধরতে পারবেন। বায়াররা বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং কোটেশানের জন্য সাপ্লায়ারদের অনুরোধ করতে পারবেন।
ট্রেড উইকে আরও থাকছে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সেশন। ট্রেড উইকের উদ্বোধনী দিনে ‘ডিজিটাল ট্রেড ইন গ্লোবাল পার্সপেক্টিভ’ শিরোনামের সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ট্রেড পলিসি অ্যানালিস্ট মিনা হাসান, বিজিএমইএ চেয়ারম্যান ড. রুবানা হক, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশান জেট্রো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউজি অ্যান্ডো, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, নিউ ভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া। ডিজিটাল ট্রেড উইকের বিস্তারিত https://merchantbay.com/digitaltrade/ events/ ঠিকানায় জানতে পারবেন ।
