এলএএফএল-এর সফটওয়্যার বাস্তবায়ন করবে ইরা ইনফোটেক

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২০:১২

এখন থেকে শ্রীলংকার বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (এলএএফএল)-এর সফটওয়্যার বাস্তবায়নে কাজ করবে ইরাইনফোটেক লি.। সম্প্রতি এলএএফএল -এর বাণিজ্যিক কার্যালয় গুলশানের কোর এনবিএফআই সলিউশন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য ইরা ইনফোটেকের সঙ্গে চুক্তিবন্ধ হয়। এ চুক্তি স্বক্ষর অনুষ্ঠানে এলএএফএলের চেয়ারম্যান জওহর রিজভী ও প্রতিষ্ঠানটির সিইও কান্তি কুমার সাহা এবং ইরা ইনফোটেকের সিইও মো. সিরাজুল ইসলাম উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।