বিনোদন রিপোর্ট
শুরু হচ্ছে সৈকত সালাহউদ্দিনের উপস্থাপনায় নতুন সেলেব্রিটি শো ‘আধ ঘন্টার গল্প।’ নাগরিক টিভির জন্য প্রতি সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রথম পর্বের গেস্ট হিসেবে থাকছেন শোবিজের অন্যতম বন্ধুজুটি নিরব ও ইমন। যে দুজন মডেলিং, অভিনয়ের পর অতি সম্প্রতি অনলাইন প্লাটফর্মে উপস্থাপনাও করেছেন একসাথে। তাদের নিয়ে ৩০ মিনিটের আলাপচারিতায় গল্প শুনবেন উপস্থাপক সৈকত সালাহউদ্দিন।
অনুষ্ঠানটি প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘করোনার কারনে মাঝে বেশ বিরতি নিয়েই নতুন অনুষ্ঠান শুরু করা। সময় মেপে তো আর আড্ডা বা গল্প হয়না। তবে গল্পের দারুণ আকর্ষণীয় ভাগ শোনাবার চেষ্টা করবো। এবং এর ভেতর দিয়েই সমসাময়িক বিষয় নিয়ে মতামত তো থাকবেই।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ।
